Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»প্রধান সংবাদ»টঙ্গীতে মহাসড়ক দখল করে বিএনপির সমাবেশ, যাত্রীদের ভোগান্তি

    টঙ্গীতে মহাসড়ক দখল করে বিএনপির সমাবেশ, যাত্রীদের ভোগান্তি

    জানুয়ারি ১১, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও বিএনপির নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাংশ দখল করে সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় টঙ্গীর কলেজ গেট এলাকায় মহাসড়কটির ময়মনসিংহমুখী লেন দখল করে এ সমাবেশ করেন তাঁরা।

    সমাবেশের কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

    আহসান উল্লাহ মাস্টার আওয়ামী লীগ নেতা ও টঙ্গীর সাবেক সংসদ সদস্য ছিলেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ৭ মে স্থানীয় নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রকাশ্যে গুলি করে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় করা হত্যা মামলার রায় ২০০৫ সালের ১৬ এপ্রিল ঘোষণা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রায়ে মামলার আসামি বিএনপির নেতা নূরুলসহ ২২ জনের মৃত্যুদণ্ড দেন আদালত। এর পর থেকেই কারাগারে রয়েছেন তিনি।

    মামলাটি মিথ্যা ও ষড়ন্ত্রমূলক আখ্যা দিয়ে নুরুল ইসলামের মুক্তির দাবিতে আজ শনিবার নুরুল ইসলাম সরকার মুক্তি সংগ্রাম পরিষদের ব্যানারে সমাবেশের ডাক দেওয়া হয়। এতে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে যোগ দেন টঙ্গী ও আশপাশের এলাকার কয়েক হাজার নেতা–কর্মী। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেষ হয় সমাবেশ।

    সমাবেশে বক্তারা বলেন, নুরুল ইসলাম সরকার জনপ্রিয় নেতা ছিলেন। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার সেসব সহ্য করতে না পেরে ২০০৪ সালে ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ফাঁসায়। সেই মামলার জেরে ২০ বছর ধরে তিনি জেল খাটছেন। তাই তাঁরা যেকোনো মূল্যে নুরুল ইসলামের নিঃশর্ত মুক্তি চান। কিন্তু তারপরও মুক্তি না পেলে আরও কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

    শাহনূর বলেন, ‘আমার বাবা সম্পূর্ণভাবে নির্দোষ। তারপরও বিনা অপরাধে ২০ বছর ধরে জেল খাটছেন। বিগত স্বৈরাচার সরকারের আমলে আমরা ন্যায়বিচার পাইনি। আশা করছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা ন্যায়বিচার পাব, আমার বাবা মুক্তি পাবে।’

    হাসান উদ্দিন সরকার বলেন, ‘আমরা এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম, যেদিন তাঁর (নুরুল ইসলাম সরকার) মুক্তির দাবিতে কথা বলতে পারব। আজ সেই দিন এসেছে। তিনি এখনো মুক্তি না পেলেও, আমি মনে করি তিনি মুক্তি পেয়ে গেছেন। কারণ, আজ তাঁর ডাকে, তাঁর মুক্তির দাবিতে হাজার হাজার জনগণ সাড়া দিয়েছেন। আমি আজকের এই সমাবেশ থেকে ওই মিথ্যা মামলার পুনরায় তদন্তের দাবি করছি।’

    বেলা সাড়ে ১১টায় সরেজমিনে দেখা যায়, সমাবেশ উপলক্ষে কলেজ গেটে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সামনের ফুটপাতে (ময়মনসিংহমুখী লেনের পাশে) স্থাপন করা হয়েছে মঞ্চ। মঞ্চে অবস্থান করছেন জ্যেষ্ঠ নেতারা। আর সড়কে অবস্থান নিয়েছেন কয়েক হাজার নেতা–কর্মী। তাঁদের কারও হাতে ব্যানার, ফ্যাস্টুন। কেউবা এসেছে প্ল্যাকার্ড নিয়ে। নেতা–কর্মীদের অবস্থানের কারণে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে দেখা দিয়েছে ভোগান্তি। বাধ্য হয়ে কেউ কেউ হেঁটেই রওনা দেন গন্তব্যে।
    কথা হয়, চান্দনা চৌরাস্তা এলাকার বাসিন্দা মো. জিসানের সঙ্গে। তিনি স্ত্রী ও এক কন্যাশিশু নিয়ে হেঁটে যাচ্ছিলেন চৌরাস্তার দিকে।

    জিসান প্রথম আলোকে বলেন, ‘আমরা টঙ্গীবাজার থেকে বাসে উঠছি। কিন্তু স্টেশনরোড পর্যন্ত আসতেই যানজট শুরু হয়। প্রায় এক ঘণ্টা বাসে বসে থেকে হেঁটেই রওনা দিই বাড়ির উদ্দেশে।’

    জানতে চাইলে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (টঙ্গী জোন) এন এম নাসিরুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এখানে সমাবেশ করার ব্যাপারে তাঁদের (বিএনপির নেতা–কর্মী) কোনো অনুমতি ছিল না। তারপরও তাঁরা সমাবেশ করলে মানুষের ভিড়ে যান চলাচলে সমস্যা হয়। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি যান চলাচল স্বাভাবিক রাখার জন্য।’

    সে ক্ষেত্রে নিষেধ বা বাধা দেওয়া হয়েছিল কি না, জানতে চাইলে এন এম নাসিরুদ্দিন বলেন, বাধা দেওয়ার উপায় ছিল না। বাধা দিলে মারামরি বাধত।

    Previous Articleপাকিস্তানে ফিরতে পেরে দারুণ খুশি মালালা ইউসুফজাই
    Next Article সিরিয়ায় বাশার-ঘনিষ্ঠ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী