Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»অর্থনীতি»ভারতে আরও চারটি বিক্রয়কেন্দ্র খুলছে অ্যাপল

    ভারতে আরও চারটি বিক্রয়কেন্দ্র খুলছে অ্যাপল

    অক্টোবর ৮, ২০২৪ ৫:২৮ পূর্বাহ্ণUpdated:অক্টোবর ১২, ২০২৪ ৭:১৮ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    ভারতে ব্যবসা বাড়াতে নতুন চারটি বিক্রয় কেন্দ্র খুলছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। সেই সঙ্গে এই সব বিক্রয়কেন্দ্রে ভারতের উৎপাদিত আইফোন বিক্রি শুরু হবে। এত দিন ভারতের কারখানায় অ্যাপল শুধু ফোন সংযোজন করত।

    ভারতের বিজনেস স্ট্যান্ডার্ডের সংবাদে বলা হয়েছে, ভারতে উৎপাদিত আইফোন ১৬ ও আইফোন ১৬ ম্যাক্স প্রো চলতি মাসেই বাজারে ছাড়া হবে। ভারতের উৎসব মৌসুমের আগেই অ্যাপল এসব পণ্য বাজারে আনছে। যদিও নতুন চারটি বিক্রয়কেন্দ্র আগামী বছর চালু হবে বলে জানানো হয়েছে।

    অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের পুনে বেঙ্গালুরু, দিল্লি-এনসিআর ও মুম্বাইয়ে নতুন এই চারটি বিক্রয় কেন্দ্র খোলা হবে। অ্যাপলে জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট (রিটেইল) ডেইড্রে ও’ব্রায়েন এ নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘ভারতে নতুন বিকক্রয়কেন্দ্র উদ্বোধনে মুখিয়ে আছি আমরা; সে জন্য আমরা নিজেদের শক্তি বৃদ্ধি করছি। ভারতের ক্রেতাদের আইফোন নিয়ে আবেগ ও তাঁদের সৃজনশীলতায় আমরা উচ্ছ্বসিত’।

    বর্তমানে ভারতে আইফোনের দুটি বিক্রয় কেন্দ্র আাছে, যার একটি দেশটির রাজধানী দিল্লিতে। আরেকটি বিক্রয় কেন্দ্র মুম্বাইয়ে। ২০২৩ সালের এপ্রিল মাসে এই দুটি বিক্রয় কেন্দ্র চালু করা হয়।

    ২০১৭ সাল থেকে ভারতে আইফোন সংযোজন করছে অ্যাপল। মূলত পশ্চিমা দেশগুলো চীন থেকে উৎপাদন কার্যক্রম সরিয়ে আনার যে লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে, তার আলোকে এই অ্যাপলও ভারতে ফোন উৎপাদন শুরু করেছে।
    টাইমস অব ইন্ডিয়ার এক সংবাদে বলা হয়েছে, অ্যাপল আগামী কয়েক বছরের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ আইফোন ভারতে উৎপাদন করবে। অর্থাৎ ভারত হয়ে উঠবে আইফোনের প্রধান সরবরাহকারী।

    ভারত সরকারও বিদ্যমান ভূরাজনৈতিক পরিস্থিতির সুযোগ নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নরেন্দ্র মোদি সরকার ২৬ বিলিয়ন বা ২ হাজার ৬০০ কোটি ডলারের তহবিল গঠন করেছে। মোট ১৪টি শিল্পের জন্য আগামী পাঁচ বছর এ অর্থ ব্যয় করা হবে। ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার স্যামসাং এবং তাইওয়ানের ফক্সকন এ তহবিলের সুবিধা নিয়ে ভারতের মুঠোফোন উৎপাদন বৃদ্ধি করেছে।

    Previous Articleইরান–ইসরায়েল যুদ্ধের দামামা, তেলের দামের সাপ্তাহিক বৃদ্ধি এক বছরে সর্বোচ্চ
    Next Article ব্যাহত হচ্ছে বৈশ্বিক পণ্য সরবরাহ, মূল্যস্ফীতির চাপ বৃদ্ধির শঙ্কা

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী