Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»আন্তর্জাতিক»ট্রাম্পের হুমকির পর ইরানের বৃহত্তম তেল-গ্যাস স্থাপনায় ইসরায়েলের হামলা

    ট্রাম্পের হুমকির পর ইরানের বৃহত্তম তেল-গ্যাস স্থাপনায় ইসরায়েলের হামলা

    এপ্রিল ৭, ২০২৬ ৯:১৬ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়সীমা বেঁধে দেওয়ার মধ্যেই ইরানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের আসালুয়েহ এলাকায় অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র সাউথ পার্সের একটি প্রধান পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে এই হামলা চালানো হয়। এতে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির আলোচনা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

    ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নিশ্চিত করেছেন, তারা ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনায় একটি ‘শক্তিশালী হামলা’ চালিয়েছেন।

    ইরানের মোট পেট্রোকেমিক্যাল উৎপাদনের অর্ধেকই আসে এই কেন্দ্রটি থেকে। ইসরায়েলি সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সাফ জানিয়ে দিয়েছেন, আলোচনা চললেও হামলার ক্ষেত্রে ইরান কোনো ‘ছাড়’ পাবে না।

    গত ১৮ মার্চ একই স্থাপনায় ইসরায়েলের আগের হামলার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। কাতার ও ইরানের যৌথ মালিকানাধীন এই ক্ষেত্রটি বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিত।

    হোয়াইট হাউজ তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। মার্চের হামলার পর ট্রাম্প বলেছিলেন, ইসরায়েল আর সেখানে হামলা করবে না। তবে তিনি সতর্ক করে দেন, ইরান যদি কাতারের জ্বালানি স্থাপনায় হামলা চালাতে থাকে, তাহলে যুক্তরাষ্ট্র পাল্টা ‘পুরো গ্যাসক্ষেত্র ধ্বংস করে দেবে।’

    এদিন ইসরায়েলি যুদ্ধবিমানগুলো কয়েক ঘণ্টা ধরে ইরানের রাজধানী তেহরানে বোমাবর্ষণ করেছে। শহরের আজাদি স্কয়ারের কাছে শরিফ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে একটি বিমান হামলার পর কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়।

    ইরানি সংবাদমাধ্যম ও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই হামলায় বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মজিদ খাদমি রয়েছেন। কুদস ফোর্সের আন্ডারকভার ইউনিটের প্রধান আসগর বাকেরিকেও হত্যার দাবি করেছে ইসরায়েল।

    এসব হামলার কড়া জবাব দিয়েছে ইরানও। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলের হাইফা শহরে একটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া ইরান তার প্রতিবেশী দেশগুলোর ওপর চাপ অব্যাহত রেখেছে। কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবকে লক্ষ্য করে ইরান ড্রোন ও মিসাইল ছুঁড়লে দেশগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে তা প্রতিহত করে।

    সূত্র: দ্য গার্ডিয়ান

    Previous Articleআগে ক্রিকেটে ফেরা, পরে রাজনীতি করতে চান সাকিব
    Next Article মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করেছে সরকার: প্রধানমন্ত্রী

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী