Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»খেলা»ক্রিকেট»ইমরান-আকরাম-বাবররা এখন ভারতে ‘ব্লকড’

    ইমরান-আকরাম-বাবররা এখন ভারতে ‘ব্লকড’

    মে ৩, ২০২৫ ১০:১১ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ওয়াসিম আকরামসহ পাকিস্তানের সাবেক ও বর্তমান অনেক তারকা ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের প্রভাবশালী ব্যক্তিদের ওপর ‘ডিজিটাল ক্র্যাকডাউনে’র অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।

    শুধু তাঁরাই নন, শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, শাদাব খান, ইমাম–উল–হক, নাসিম শাহ, হাসান আলী, টেস্ট অধিনায়ক শান মাসুদ এবং পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ব্লক করেছে ভারত।

    ভারত থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা পাকিস্তানের এসব সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অ্যাকাউন্ট দেখতে পারছেন না। তাঁদের অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করতে গিয়ে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ থেকে একটি বার্তা পাচ্ছেন তাঁরা, ‘ভারতে এই অ্যাকাউন্ট প্রদর্শনযোগ্য নয়। এর কারণ হলো এই কনটেন্টকে সীমাবদ্ধ রাখার আইনি অনুরোধ মেনে চলছি আমরা।’

    ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের তরফ থেকে আরও বলা হয়েছে, ‘আমরা এই কনটেন্ট নিয়ে একটি আইনি অনুরোধ পেয়েছিলাম। আমাদের নীতিমালার সঙ্গে মিলিয়ে এবং মানবাধিকার–সংক্রান্ত মূল্যায়ন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সংশ্লিষ্ট এলাকায় এটি স্থানীয় আইনের পরিপন্থী। তাই এই কনটেন্টটি সীমাবদ্ধ করা হচ্ছে।’

    গত ২২ এপ্রিল কাশ্মীরের দক্ষিণাঞ্চলের পর্যটন শহর পেহেলগামে সন্ত্রাসীদের গুলিতে ২৬ জন মারা যান, যাঁদের বেশির ভাগই পর্যটক। এরপর ভারত সরকার পাকিস্তানি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোর ওপর কঠোর হয়, যাঁদের ভারতে প্রচুর অনুসারী আছে।

    গত বৃহস্পতিবার বর্শা নিক্ষেপে পাকিস্তানের হয়ে অলিম্পিকে সোনাজয়ী আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারতে ব্লক করা হয়। এ সপ্তাহের শুরুতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার, শহীদ আফ্রিদি ও বাসিত আলীর ইউটিউব চ্যানেল ‘জাতীয় নিরাপত্তা ও নাগরিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সরকারি নির্দেশে’ ভারতে ব্লক করা হয়।

    কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস ও মিসবাহ–উল–হকের অ্যাকাউন্ট এখন পর্যন্ত ভারতে ব্লক করা হয়নি।

    এর আগে এ সপ্তাহের শুরুতেই ‘উসকানিমূলক, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো, মিথ্যা তথ্য ও ভারত, এর সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালানোর’ অভিযোগে বেশ কয়েকটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলও ভারতে ব্লক করে দেওয়া হয় । যার মধ্যে আছে পাকিস্তানের ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা সিরাজি, মুনিব ফারুক, সুনো নিউজ ও রাজি নামা ইউটিউব চ্যানেল।

    Previous Articleদেশ নতুন করে গড়তে পারস্পরিক আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে: প্রধান উপদেষ্টা
    Next Article বায়ুদূষণের শীর্ষে বাগদাদ, ঢাকা তৃতীয়

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী