Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»আন্তর্জাতিক»এক চীন নীতিতে ঢাকাকে ২০০৫ সালের অবস্থানে চাইছে বেইজিং

    এক চীন নীতিতে ঢাকাকে ২০০৫ সালের অবস্থানে চাইছে বেইজিং

    মার্চ ২৫, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনে তাঁর প্রথম দ্বিপক্ষীয় সফরে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগ নিয়ে চারটি আলাদা বৈঠক করতে যাচ্ছেন। ২৮ মার্চ বেইজিংয়ে শীর্ষ বৈঠকের পাশাপাশি দেশটির শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন।

    দুই দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে সম্পর্কের ৫০ বছর পূর্তি সামনে রেখে সামগ্রিক রাজনৈতিক সম্পর্ক জোরদারের আকাঙ্ক্ষা ব্যক্ত করা হলেও অর্থনৈতিক খাতে সহযোগিতায় অগ্রাধিকার থাকবে। আর চীনের দিক থেকে জোর থাকবে সামগ্রিক রাজনৈতিক সহযোগিতায়। রাজনৈতিক সহযোগিতার কেন্দ্রে থাকবে এক চীন নীতি এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে (জিডিআই) বাংলাদেশের যুক্ততা।

    কূটনৈতিক সূত্রগুলোর সঙ্গে আলাপ করে জানা গেছে, বাংলাদেশ আর্থিক ও উন্নয়ন প্রক্রিয়ায় অর্থায়নের বিষয়টিতে গুরুত্ব দিলেও চীন অর্থনৈতিক সহযোগিতাকে দুই দেশের সম্পর্কের বৃহত্তর প্রেক্ষাপটে প্রাধান্য দিতে চায় না। চীন বলছে, আর্থিক সহযোগিতা সম্পর্কের একটি অংশ। ঢাকা–বেইজিং সম্পর্ককে পরবর্তী ধাপে উন্নতির স্বার্থে সহযোগিতাকে রাজনৈতিক পরিসরে দেখাটা বাঞ্ছনীয় এবং সেটাই বাস্তবসম্মত।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন, ২৬ মার্চ দুপুরে চীনের পাঠানো চার্টার ফ্লাইটে হাইনান প্রদেশে যাবেন প্রধান উপদেষ্টা। ২৭ মার্চ হাইনানে অস্ট্রেলিয়া ও এশিয়ার ২৫ দেশের জোট বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন তিনি। এরপর সেখান থেকে বেইজিং যাবেন প্রধান উপদেষ্টা।

    ২৮ তারিখে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠক করবেন। দুই শীর্ষ নেতার আলোচনা শেষে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি সহযোগিতার কয়েকটি বিষয়ে ঘোষণা আসার কথা রয়েছে। বৈঠকের পর একই দিনে তিনি চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের ব্যবসায়ী সংলাপে যোগ দেবেন। এরপর আলাদা তিনটি ব্যবসা ও বিনিয়োগবিষয়ক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। এই বৈঠকের প্রতিপাদ্য হচ্ছে, উৎপাদন ও নতুন সম্ভাবনার বিকাশ, সামাজিক ব্যবসা ও তরুণ উদ্যোক্তা এবং টেকসই অবকাঠামো ও জ্বালানি খাতে বিনিয়োগ। ব্যবসা ও বিনিয়োগবিষয়ক ওই চারটি আলোচনা ছাড়াও প্রধান উপদেষ্টা চীনের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াহুইয়ের দপ্তর পরিদর্শনে যাবেন। চীন সফরের শেষ দিনে অর্থাৎ ২৯ মার্চ তিনি পিকিং ইউনিভার্সিটিতে একটি বক্তৃতা দেবেন। ওই দিন বিকেলে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

    প্রধান উপদেষ্টার চীন সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তির বছরে এই সফরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সম্প্রতি চীনের চারটি বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য নির্দিষ্ট করে দেওয়ার ফলে সহযোগিতায় নতুন দ্বার উন্মোচিত হয়েছে। প্রধান উপদেষ্টার সফরের মধ্য দিয়ে সম্পর্ক নতুন উচ্চতায় উত্তরণের পথ সুগম হবে বলে আমরা আশা করছি।’

    এই সফরে চীনের পক্ষ থেকে রাজনৈতিক বিষয়ে যে অগ্রাধিকারের কথা বলা হচ্ছে, সেখানে এক চীন নীতি আর জিডিআইয়ে বাংলাদেশের যুক্ততার মতো বিষয়গুলো রয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এবারের যৌথ বিবৃতিতে এক চীন নীতি নিয়ে বাংলাদেশ কিছুটা নমনীয় অবস্থানে থাকার নীতিতে হাঁটার বিষয়টি বিবেচনা করছিল।

    কিন্তু চীন বলছে, বাংলাদেশ ২০০৫ সালে এক চীন নীতিতে যা বলেছে, সেখান থেকে কেন সরে আসবে বা সরে আসার যুক্তি কী? এ বিষয়টি উল্লেখ করে চীন সম্প্রতি বাংলাদেশের কাছে ২০০৫ সালে প্রচারিত যৌথ ইশতেহারের অনুলিপি বাংলাদেশকে দিয়েছে। ওই সময়ের ইশতেহারের অংশটি দিয়ে চীন এখন বাংলাদেশকে ২০০৫ সালের অবস্থান অনুযায়ী এক চীন এবং তাইওয়ানের ব্যাপারে বাংলাদেশের জোরালো সমর্থন চাইছে।

    ২০০৫ সালের ৭ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন চীনের তখনকার প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। ওই সফরের সময় দুই দেশের যৌথ ইশতেহারে বলা হয়েছিল, বাংলাদেশ স্বীকার করছে যে শুধু একটি চীন আছে এবং গণপ্রজাতন্ত্রী চীন সরকার সমগ্র চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার। ওই যৌথ ইশতেহারে তাইওয়ান প্রসঙ্গে বলা হয়েছিল, তাইওয়ান চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ।

    বাংলাদেশ শুধু সার্বভৌম রাষ্ট্রগুলোর জন্য উন্মুক্ত যেকোনো আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থায় তাইওয়ানের সদস্যপদ গ্রহণের বিরোধিতা করে এবং চীনের শান্তিপূর্ণ পুনর্মিলনকে পূর্ণ সমর্থন করে।

    ঢাকার কর্মকর্তারা বলছেন, ২০২৪ সালের ১০ জুলাই বাংলাদেশ ও চীনের মধ্যকার যৌথ ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ এক চীন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে, চীন সরকার সমগ্র চীনের প্রতিনিধিত্ব করে এবং তাইওয়ান চীনের অংশ। চীনের মূল স্বার্থ–সম্পর্কিত বিষয়গুলোতে বাংলাদেশ চীনকে সমর্থন করে। একই সঙ্গে চীনের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রচেষ্টাকেও সমর্থন করে বাংলাদেশ।

    তবে সে সময় বিএনপি সরকারের আমলে ঢাকায় তাইওয়ানের মিশন খুলতে দেওয়ায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে চীনের। তবে বর্তমানে, বিশেষ করে ৫ আগস্টের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ সরকার আর ক্ষমতায় নেই। ফলে বাংলাদেশকে আগের অবস্থানে ফিরে যেতে আহ্বান জানাবে চীন।

    নাম প্রকাশ না করার শর্তে একাধিক সরকারি কর্মকর্তা বলছেন, ২০০৫ সালে তৎকালীন সরকার যেভাবে এক চীন ও তাইওয়ান নীতি নিয়ে অবস্থান নিয়েছিল, হয়তো পুরোপুরি সেটার অনুরূপ কিছু করা বাংলাদেশের জন্য সমীচীন হবে না।

    প্রধান উপদেষ্টার এই সফরে চীনের অন্যতম অগ্রাধিকার জিডিআই নিয়ে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, এখনই বাংলাদেশ এই উদ্যোগে যুক্ত না হলেও অতীতের চেয়ে এক ধাপ এগোবে। বাংলাদেশের পক্ষ থেকে জিডিআইয়ের প্রশংসা করা হতে পারে। বলা হতে পারে, এটি এসডিজি অর্জনে পরিপূরক, উন্নয়নের লক্ষ্য অর্জনে সহায়ক বলে বলা হবে।

    নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, জিডিআইয়ে সমর্থনের অর্থ দাঁড়াবে এই প্রক্রিয়ায় বাংলাদেশ যুক্ত হতে যাচ্ছে। ফলে এবার অন্তত বাংলাদেশ জিডিআইয়ে সমর্থন করে এটি সরাসরি উল্লেখ করবে না।

    Previous Articleএশিয়ান কাপ বাছাই: হামজার অভিষেকে জয়ের আশা
    Next Article এক হাজার কোটি টাকা ব্যাংকঋণ নিলে শেয়ারবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী