Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»প্রধান সংবাদ»কাঁদতে কাঁদতে কামাল মজুমদার বলেন, ‘আর রাজনীতি করব না’

    কাঁদতে কাঁদতে কামাল মজুমদার বলেন, ‘আর রাজনীতি করব না’

    মার্চ ৩, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আদালতকে বলেছেন, তিনি আর রাজনীতি করবেন না। তিনি আওয়ামী লীগের সদস্যপদ থেকেও অব্যাহতি নিয়েছেন।

    আজ সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের কাছে এ কথাগুলো বলেন কামাল মজুমদার।

    রাজধানীর কাফরুল থানায় দায়ের করা আতিকুল ইসলাম হত্যা মামলায় কামাল মজুমদারসহ ছয়জনকে আজ সিএমএম আদালতে হাজির করা হয়।

    অন্যরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন ও এ কে এম শহিদুল হক। এই মামলায় তাঁদের প্রত্যেককে গ্রেপ্তার দেখানোর বিষয়ে পুলিশ আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।

    আজ ঘড়িতে তখন সকাল ১০টা ২ মিনিট। তখনো বিচারক এজলাসে আসেননি। তখন রাগান্বিত স্বরে কামাল মজুমদার তাঁর আইনজীবীকে বলছিলেন, কেন তাঁর জামিন জজকোর্ট ও হাইকোর্টে চাওয়া হচ্ছে না?

    এ বিষয়ে আইনজীবী কিছু বলার চেষ্টা করলেও কামাল মজুমদার রাগান্বিত স্বরে কথা বলে চলছিলেন। এর মধ্যে বিচারক এজলাসে আসেন।

    তখন কামাল মজুমদার কাঠগড়ার দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তের দিকে চলে যান। তিনি বিচারকের দিকে চেয়েছিলেন।

    এর মধ্যে পুলিশের একজন কর্মকর্তা আনিসুল হক, সালমান এফ রহমানের নাম ডাকেন। আনিসুল ও সালমান দুজনই বিচারকের দিকে চেয়েছিলেন। এ সময় কামাল মজুমদার তাঁর হাত উঁচু করে কিছু কথা বলতে চাচ্ছিলেন। তখন কামাল মজুমদার, কামরুল ইসলাম, চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এ কে এম শহিদুল হকের নাম ডাকেন পুলিশের এক কর্মকর্তা। এ সময় কামাল মজুমদারসহ অন্যরা বিচারকের দিকে চেয়েছিলেন। বিচারক তখন একমনে মামলার নথিপত্র পড়ছিলেন।

    কিছুক্ষণ পর বিচারক আনিসুল হক, সালমান এফ রহমান, কামাল মজুমদারদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের কাফরুল থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলার এজাহারের আপনাদের নাম রয়েছে।’

    কথা শেষ না হতেই কামাল মজুমদার বিচারকের উদ্দেশে বলতে শুরু করেন, ‘মাননীয় আদালত, আমার বয়স এখন ৭৬ বছর। আমি ডায়াবেটিসের রোগী। কারা কর্তৃপক্ষ আমাকে ডায়াবেটিক মাপার মেশিনও নিতে দিচ্ছে না।’

    কামাল মজুমদার এ কথা বলার পর কাঁদতে থাকেন। পরে আবেগ কিছুটা নিয়ন্ত্রণ করে তিনি বিচারকের উদ্দেশে বলেন, ‘এই আদালতে আসার পরও আমরা আইনজীবীর সঙ্গে কথা বলতে পারছি না। আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না।’

    কামাল মজুমদার আবার কাঁদতে থাকেন। তিনি বিচারকের উদ্দেশে বলেন, ‘মাননীয় আদালত, আমি আর রাজনীতি করব না। আমি আওয়ামী লীগের সদস্যপদ থেকেও অব্যাহতি নিয়েছি। আমার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। নির্যাতন করা হচ্ছে। এই বয়সে আমাদের নাতি-নাতনির সঙ্গে খেলা করার কথা।’

    এ সময় কামাল আহমেদ মজুমদার বলেন, ‘মাননীয় আদালত, কারাগারে ডায়াবেটিক মাপার মেশিন দেওয়ার অনুমতি দেওয়া হোক। ডিজিটাল কোরআন শরিফ সরবরাহ করার অনুমতি দেওয়া হোক।’

    পরে আদালত কামাল মজুমদারকে এ বিষয়ে নিয়মিত আদালতে আবেদন করতে বলেন। মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি শেষ হলে কামাল মজুমদারসহ অন্যদের এজলাস কক্ষ থেকে বের করে আদালতের বারান্দায় নেওয়া হয়।

    সালমান এফ রহমান, আনিসুল হক চুপ থাকলেও কামাল মজুমদার সাংবাদিক দেখেই কথা বলতে শুরু করেন। তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগের সদস্যপদ থেকেও অব্যাহতি নিয়েছি। কোনো দলীয় পদে নেই। আমি রাজনীতি থেকেও অব্যাহতি নিয়েছি।’

    তখন একজন সাংবাদিক কামাল মজুমদারকে প্রশ্ন করেন, ‘আপনি কবে থেকে রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন?’

    জবাবে কামাল মজুমদার বলেন, ‘আপনারা বলতে পারেন, আজ থেকেই আমি রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছি। আমি আর রাজনীতি করব না।’

    তখন আরেকজন সাংবাদিক কামাল মজুমদারকে প্রশ্ন করেন, ‘কেন আপনি রাজনীতি করবেন না?’

    জবাবে কামাল মজুমদার বলেন, ‘এই দেশে রাজনীতি করার কোনো পরিবেশ নেই। ৭৬ বছর বয়সে রাজনীতি করা যায় না। আমরা চাই, নতুন যুব নেতৃত্ব আসুক।’

    কামাল মজুমদার এ কথা বলতে বলতে ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ভেতরে ঢুকে যান।

    কামাল মজুমদার টানা ১৫ বছর ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রাজধানীর মিরপুর এলাকার প্রভাশালী এই নেতা সালিশের নামে প্রচলিত আইনের বাইরে বিশেষ একধরনের বিচারব্যবস্থা চালু করেছিলেন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি কথিত সামাজিক বিচার কমিটি গঠন করেছিলেন।

    আজ সকাল ৯টা ৫৫ মিনিটের পর আনিসুল হক, সালমান এফ রহমান, কামাল মজুমদারদের আদালতের হাজতখানা থেকে বাইরে আনা হয়।

    তখন দেখা যায়, আনিসুল হক, সালমান এফ রহমান, কামাল মজুমদার, কামরুল ইসলাম, চৌধুরী আবদুল্লাহ আল–মামুন ও এ কে এম শহিদুল হকের দুই হাত পেছনে। সালমান এফ রহমান ছাড়া প্রত্যেকের এক হাতে হাতকড়া পরানো ছিল। তবে প্রত্যেকেই নিজেদের দুই হাত পেছনের দিকে রেখেছিলেন।

    সালমান এফ রহমানের দুই হাত পেছনে ছিল। দুই হাতেই হাতকড়া পরানো ছিল। তাঁকে দুজন পুলিশ সদস্য হাজতখানা থেকে আদালতের এজলাস কক্ষে ওঠান।

    শুনানি শেষ হলে সালমান এফ রহমানকে একইভাবে আদালতকক্ষ থেকে আবার হাজতখানায় নেওয়া হয়। এ সময় তাঁর মাথা ছিল নিচু করা।

    একই সঙ্গে কাঠগড়ায় থাকলেও আনিসুল ও সালমান কোনো কথা বলেননি। তবে সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলেন।

    আসামির দুই হাত পেছনে রেখে উভয় হাতে হাতকড়া পরানোর বিষয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুল হক দিদার বলেন, সালমান এফ রহমানসহ অন্যদের কীভাবে আদালতে তোলা হয়, হাতকড়া পরানো হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য তাঁর জানা নেই।

    এর আগে গত বুধবার সালমান এফ রহমান, আনিসুল হক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে ঢাকার আদালতে তোলা হয়েছিল। সে সময় তাঁদের পেছনে ছিল দুই হাত। তাঁদের দুই হাতেই পরানো ছিল হাতকড়া।

    Previous Articleবিএসইসির নেতৃত্বের ওপর আস্থা নেই বেশির ভাগ বিনিয়োগকারীর: জরিপ
    Next Article জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা: খালেদার খালাসের রায় আপিলেও বহাল

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী