Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»প্রধান সংবাদ»আক্রান্ত হয়ে হাসপাতালে বলিউড তারকা সাইফ আলী খান

    আক্রান্ত হয়ে হাসপাতালে বলিউড তারকা সাইফ আলী খান

    জানুয়ারি ১৬, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    গতকাল বুধবার গভীর রাতে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা সাইফ আলী খান। মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজের বাসায় এক বা একাধিক দুর্বৃত্ত হামলা চালিয়েছিল সাইফের ওপর। ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে তাঁর শরীর। রক্তাক্ত অবস্থায় তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করার পর সাইফ আলী খানকে আইসিইউতে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে সাইফ আলী খানকে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আক্রান্ত হওয়ার পর সাইফকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাঁর সন্তান ইব্রাহিম আলী খান।

    ইব্রাহিম আলাদা বাড়িতে থাকেন। জানা গেছে, খবর পেয়ে তড়িঘড়ি সাইফ-কারিনার বাড়িতে পৌঁছান অভিনেতার বড় ছেলে ইব্রাহিম আলী খান।

    তিনি যখন পৌঁছান, সে সময় রক্তে ভাসছেন সাইফ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি খুঁজে পাননি ইব্রাহিম। রাত সাড়ে তিনটা নাগাদ তাড়াহুড়ো করে বাবাকে অটোরিকশায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যান তিনি। সাইফের বাড়ি থেকে মাত্র দুই কিলোমিটার দূরেই হাসপাতাল।

    প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, বুধবার গভীর রাতে চুরির উদ্দেশ্যেই বাড়িতে ঢুকেছিল দুর্বৃত্তরা। ঘটনায় আটক করা হয়েছিল সাইফের বাড়ির তিন সহায়ক কর্মীকে। সিটিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছিল, বুধবার দুপুরে ওই ব্যক্তি বাড়ির ভেতর প্রবেশ করে থাকতে পারে।

    পরে মুম্বাই পুলিশের তরফে নিশ্চিত করা হয়, চুরিই ছিল ওই দুষ্কৃতকারীর আসল উদ্দেশ্য। সাইফের বাড়ির সিঁড়ির কাছে তাকে চিহ্নিতও করা গেছে। পলাতক দুষ্কৃতকারীর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।

    এদিকে আজ দুপুরে বাবাকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন ইব্রাহিম ও সারা আলী খান।

    Previous Articleজুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না সিপিবি
    Next Article জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে এসেছেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের নেতারা

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী