Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»প্রধান সংবাদ»লস অ্যাঞ্জেলেসে দাবানলে প্যারিস হিলটন, ব্রডির বাড়ি পুড়ল, প্রিয়াঙ্কার উদ্বেগ

    লস অ্যাঞ্জেলেসে দাবানলে প্যারিস হিলটন, ব্রডির বাড়ি পুড়ল, প্রিয়াঙ্কার উদ্বেগ

    জানুয়ারি ৯, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এই দাবানলের কবলে পড়া লাখো মানুষের মধ্যে অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ বেশ কিছু তারকা আছেন। বিনোদনজগতের রাজধানী হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণহীনভাবে দাবানল ছড়িয়েছে। দাবানলে অনেক তারকার বাড়ি পুড়েছে, স্থগিত হয়েছে পুরস্কার অনুষ্ঠান। এ ছাড়া চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ারও বাতিল করা হয়েছে।

    দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডসসহ বিভিন্ন এলাকার শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষয়ক্ষতির কথা নিজেই জানিয়েছেন তারকারা।

    অস্কার, এমি ও গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তাঁর পরিবার নিরাপদ, কিন্তু তাঁদের বাড়ি রক্ষা পায়নি। তিনি উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

    সংগীতশিল্পী ও অভিনেত্রী ম্যান্ডি মুর ইনস্টাগ্রামে লিখেছেন, আগুন থেকে বাঁচতে তিনি তাঁর সন্তান ও পোষা প্রাণীদের নিয়ে এলাকা ছেড়েছেন। লস অ্যাঞ্জেলেসের আলতাদেনার বাসিন্দা মুর আরও লিখেছেন, দাবানলে তাঁর বসবাসের এলাকাটি ধ্বংস হয়ে গেছে। দাবানল ভয়াবহ রূপ নেওয়ার আগেই পরিবারের সবাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন তিনি।

    একই অবস্থা জনপ্রিয় টিভিব্যক্তিত্ব প্যারিস হিলটনেরও। মালিবুতে তাঁর বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। খবরে সরাসরি সম্প্রচার দেখে জেনেছেন সে কথা। ঝলকের কিছু অংশ ইনস্টাগ্রামে প্রকাশ করে তিনি লিখেছেন, ‘এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়।’ তিনি আরও জানান, এই বাড়িতে অনেক মূল্যবান স্মৃতি ছিল তাঁর। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সব। তাঁর পরিবারের সদস্য ও পোষ্যদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

    ভয়াবহ অভিজ্ঞতা জানিয়েছেন ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ছবির অভিনেতা ক্যারি এলওয়েসেও। তাঁর বাড়িও পুড়ে ছাই। কোনোমতে প্রাণে বেঁচে রয়েছেন পরিবারের অন্যরা।

    গত রোববার রাতেই ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য গোল্ডেন গ্লোবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাডাম ব্রডি। মার্কিন গণমাধ্যম টিএমজেড জানিয়েছে, দাবানলে অস্কারজয়ী এই অভিনেতার বাড়িও পুড়ে গেছে। একই অবস্থা গায়িকা-অভিনেত্রী লেটেন মিস্টারের বাড়িরও।

    অভিনেতা বিলি ক্রিস্টালের বাড়িও পুড়ে গেছে। প্যাসিফিক প্যালিসেডসের এ বাড়িতেই স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন তিনি।

    ‘স্টার ওয়ারস’ তারকা মার্ক হ্যামিল ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, তিনি তাঁর স্ত্রী ও পোষা কুকুরকে সঙ্গে নিয়ে মালিবু এলাকার বাড়িটি ছেড়েছেন। যে রাস্তা দিয়ে তাঁরা যাচ্ছিলেন, সে রাস্তায়ও আগুন জ্বলছিল। প্যাসিফিক প্যালিসেডসের দাবানলে পুড়েছে অভিনেতা স্পেনসার প্র্যাটের বাড়িও। সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে ভিডিও পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘আমার বাড়ি পুড়ছে, এটা ভিডিওতে দেখছি। মনে হচ্ছে, ভয়ংকর এক দুঃস্বপ্ন।’

    অনেক দিন ধরেই প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দা ব্রিটিশ অভিনেত্রী কেট বেকিনসল। প্যাসিফিক প্যালিসেডসের ধ্বংসযজ্ঞের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমার ও আমার মেয়ের শৈশবের বেশির ভাগ সময় এখানেই কেটেছে। এক নিমেষেই আমাদের শৈশব হারিয়ে গেল। আমার হৃদয় ভেঙে গেছে।’

    লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয় এই অভিনেত্রী কর্মসূত্রে কয়েক বছর ধরে হলিউডের বাসিন্দা। প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এই দাবানল রুখতে যাঁরা প্রথম থেকে লড়াই করছেন, তাঁদের কুর্নিশ। রাত জেগে যাঁরা কাজ করে চলেছেন ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারকে অনবরত সাহায্য করে চলেছেন তাঁদের ধন্যবাদ।’ এর আগেও দাবানলের একটি ভিডিও পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেছিলেন ‘দেশি গার্ল’। তিনি লিখেছিলেন, ‘দাবানলে ক্ষতিগ্রস্ত সবার জন্য প্রার্থনা। আশা করছি, রাতের মধ্যে সব ঠিক হয়ে যাবে।’

    হলিউডে এখন পুরস্কারের মৌসুম। গত রোববার রাতে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার। আগামী দুই মাসে অস্কারসহ গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েক পুরস্কার অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু দাবানলের কারণে এসব অনুষ্ঠান নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, দাবানালের কারণে অস্কার মনোনয়ন ঘোষণা পেছনে হয়েছে, বাড়ানো হয়েছে ভোটদানের সময়ও। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৭ জানুয়ারি অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার কথা ছিল। কিন্তু এখন সেটা দুই দিন পিছিয়ে মনোনয়ন ঘোষণার তারিখ ১৯ জানুয়ারি করা হয়েছে। ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে মনোনয়নের জন্য ভোটদান, যা ১২ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী, ১৪ জানুয়ারি পর্যন্ত ভোট দিতে পারবেন একাডেমির ভোটাররা।

    পিছিয়েছে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডও। চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের এক বছরের সেরা কাজের পুরস্কার দেওয়া হয় এই আয়োজনে। আগামী রোববার এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এখন তা পিছিয়ে ২৬ জানুয়ারি করা হয়েছে।

    ভ্যারাইটি জানিয়েছে, দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসে পূর্বনির্ধারিত বেশ কয়েকটি সিনেমার প্রিমিয়ার স্থগিত করা হয়েছে। এসব সিনেমার মধ্যে আছে ‘আনস্টপেবল’, ‘উলফম্যান’, ‘বেটার ম্যান, ‘দ্য পিট’, ‘দ্য লাস্ট শোগার্ল’ ইত্যাদি।
    এ ছাড়া মার্কিন গণমাধ্যম ডেডলাইন প্রযোজনা সংস্থাগুলোর বরাতে জানিয়েছে, দাবানলের কারণে বেশ কয়েকটি সিনেমা ও সিরিজের শুটিং বাতিল করা হয়েছে। বাতিল হওয়া সিনেমা, সিরিজের মধ্যে আছে ‘হ্যাকস’, ‘টেড’, ‘সুইটস: এলএ’, ‘হ্যাপি প্লেস’, ‘ফলআউট ২’, ‘আফটার মিডনাইট’ ইত্যাদি।

    এ ছাড়া গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ পুরস্কার পাওয়া সিনেমা ‘এমিলিয়া পেরেজ’-এর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করা হয়েছে।

    Previous Articleভ্যাট না কমালে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি দিল মালিক সমিতি
    Next Article সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী