Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»বিনোদন»গান»তাহসান বললেন, ‘শুভ কাজটা আমরা আজ সেরেছি’

    তাহসান বললেন, ‘শুভ কাজটা আমরা আজ সেরেছি’

    জানুয়ারি ৫, ২০২৫ ৭:২৭ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    তাহসান খানকে প্রশ্ন করা হয়েছিল, আবার সংসারী হচ্ছেন কবে? বিয়ে নিয়ে ভাবনা কী? উত্তরে জনপ্রিয় এই গায়ক-অভিনেতা জানিয়েছিলেন, বিয়ে নিয়ে কোনো লুকোচুরি নয়, সঙ্গে সঙ্গে জানাবেন। বলেছিলেন, ‘বিয়ে তো করবই, তবে সেটা সময়ই বলে দেবে।’

    সেই সাক্ষাৎকার প্রকাশের এক মাসের মাথায় ঠিকই বিয়ে করে খবরে তাহসান। শুক্রবার দিবাগত রাত একটার দিকে ফেসবুকে ছড়িয়ে পড়ে তাহসানের সঙ্গে রোজা আহমেদ নামের এক তরুণীর ছবি। দেখে মনে হয়, গায়েহলুদের ছবি। সেই ছবি ঘিরে তৈরি হয় জল্পনা। ভক্তদের প্রশ্ন, তাহলে কি বিয়ে করলেন তাহসান? কেউ কেউ অভিনন্দনও জানাতে থাকেন।

    বর্তমানে ঢাকায় রয়েছেন তাহসান। শুক্রবার তাঁর হোয়াটসঅ্যাপে ছবিটি পাঠিয়ে সেটি সম্পর্কে জানতে চান এই প্রতিবেদক। সঙ্গে সঙ্গে তাহসানের উত্তর, ‘আগামীকাল জানাচ্ছি।’ অর্থাৎ শনিবার (গতকাল) কথা বলবেন। বিয়ে করছেন কি না, তখনো সেটা খোলাসা করলেন না।

    সকালে তাহসানের সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন করা হয়, ‘তাহলে কি অভিনন্দন দেওয়া যায়?’ কিছুটা ভেবে তাহসান বলেন, ‘অভিনন্দন জানাতে পারেন।’ তখনো তাহসানের বিয়ের খবরে ফেসবুক সয়লাব। কিন্তু তাহসান জানালেন, আনুষ্ঠানিকভাবে বিয়ের পর্ব এখনো সারেননি। এ জন্য অপেক্ষা করতে হবে।

    অবশেষে ব্যস্ততার ফাঁকে গতকাল সন্ধ্যায় ধরা দিলেন তাহসান। জানালেন, গত শুক্রবার ছিল তাঁদের গায়েহলুদ। সে ছবিই ভাইরাল হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে শনিবার। বিয়ের অনুষ্ঠান থেকে এই অভিনেতা বলেন, ‘আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজ (শনিবার) বিয়ে হয়। বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। শুভ কাজটা আমরা আজ সেরেছি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’

    এর আগে গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায় ছয়টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোজা আহমেদের সঙ্গে ছবি পোস্ট করেন তাহসান। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায়। এক ঘণ্টায় সাড়ে ৫ লাখ প্রতিক্রিয়া। ৮৫ হাজারের বেশি ভক্ত তাঁদের শুভকামনা জানিয়ে মন্তব্য করেন। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

    রোজার সঙ্গে কীভাবে পরিচয়, জানতে চাইলে তাহসান বলেন, ‘বেশ আগেই আমাদের পরিচয়। সেখানে থেকেই কথা হতো। পরে গত বছর বিয়ের সিদ্ধান্ত নিই।’

    রোজা আহমেদ বরিশালের মেয়ে। তিন বছরের বেশি সময় ধরে নিউইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। নিউইয়র্কে রোজাস ব্রাইডাল মেকওভার নামে নিজের প্রতিষ্ঠানও আছে। নিউইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়েই তিনি থাকতে চান।

    তবে দেশেও কাজ করার ইচ্ছা আছে। চলতি মাসেই তাঁর দেশে আসার কথা। জানা গেছে, জানুয়ারিতে দুই দিনব্যাপী ব্রাইডাল মেকআপের ওপর বেসিক মাস্টার ক্লাস নেবেন।

    কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে নিয়মিত যাওয়া–আসার মধ্যে রয়েছেন তাহসান খান। সর্বশেষ হলিউডে ‘ভুলে যাব’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওর শুটিং করেছেন। আরও ১২টি গান নিয়ে কাজ করছেন তাহসান।

    Previous Articleনতুন বাজেট সাড়ে ৮ লাখ কোটি টাকার
    Next Article ভ্যাটের পর এবার আয়করের আওতা বাড়ানোর খবর দিল এনবিআর

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী