Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»বাংলাদেশ»দেশের সংবাদ»এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি দুর্ঘটনায় নিহত ৪

    এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি দুর্ঘটনায় নিহত ৪

    জানুয়ারি ৩, ২০২৫ ৫:১৭ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা ও আজ শুক্রবার ভোরে শ্রীনগরের হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী।

    সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় গতকাল রাত সাড়ে ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে থেমে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

    নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কল্লিগাঁও এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে মো. জীবন শেখ (২৪) ও সিরাজদিখান উপজেলার ফকিরবাড়ীর মহিউদ্দিন আহমেদের ছেলে মো. রায়হান (৩৬)। গুরুতর আহত ব্যক্তির নাম অমিত (২৮)। অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ঘন কুয়াশার মধ্যে দ্রুতগতিতে ঢাকা-শ্রীনগরগামী রুটের আবদুল্লাহপুর পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে শ্রীগরের দিকে যাচ্ছিল। এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান পার্কিং করা ছিল। রাত সাড়ে ১১টার দিকে ওই কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এ সময় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসের সাত যাত্রীকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

    শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ক্যামেলিয়া সরকার আজ শুক্রবার সকাল ৮টার দিকে বলেন, ‘দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাতজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে দুজন মৃত ছিলেন। অন্য পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তিদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

    শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় ভোর পৌনে পাঁচটার দিকে পূর্বাশা পরিবহনের ঢাকাগামী একটি বাস পেছন থেকে আরেকটি যানবাহনকে ধাক্কা দেয়। এ সময় বাসচালকের সহকারী ও সুপারভাইজর গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই দুজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

    হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, সিরাজদিখানের নিমতলা এলাকার দুর্ঘটনায় কাভার্ড ভ্যান ও বাসটি আমরা জব্দ করেছি, তবে বাসের চালক পালিয়ে গেছেন। ঘন কুয়াশা ও বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

    Previous Articleদক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা
    Next Article দেশের ৬ স্থানে শৈত্যপ্রবাহের আশঙ্কা, কুয়াশা কমবে না আজও

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী