Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»বিনোদন»গান»এসেছে সঞ্চিতা রাখির ‘আমার নয়ন ভুলানো’

    এসেছে সঞ্চিতা রাখির ‘আমার নয়ন ভুলানো’

    অক্টোবর ৯, ২০২৪ ৫:৪৯ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    আজ থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে প্রকাশিত হয়েছে নতুন গান, টিভি ও ইউটিউবে আসছে নতুন নাটক। এ তালিকায় যোগ হয়েছে সংগীতশিল্পী সঞ্চিতা রাখির গাওয়া রবীন্দ্রসংগীত ‘আমার নয়ন ভুলানো’। গানটি নতুন সংগীত আয়োজনে ৬ অক্টোবর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন সঞ্চিতা রাখি।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের গানটির নতুন করে সংগীত আয়োজন করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়। আর চিত্রায়ণ ও সংগীত আয়োজন ভাবনায় ছিলেন ধ্রুব জ্যোতি। চিত্রগ্রহণ করেছেন দিগন্ত হালদার।

    সঞ্চিতা রাখির সংগীতের সঙ্গে পথচলা শুরু শৈশব থেকে পারিবারিক আবহে। নওগাঁয় জন্ম নেওয়া এই শিল্পীর বাবা রণজিৎ পাল ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বাবার অনুপ্রেরণায় গানে হাতেখড়ি সঞ্চিতার। স্কুল–কলেজের গণ্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন শাস্ত্রীয় সংগীত শিক্ষায়। বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সংগীতে স্নাতকোত্তর শেষ করে ভারত সরকারের বৃত্তি নিয়ে রবীন্দ্রসংগীতের পাঠ নেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। সেখান থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

    ভারতে রবীন্দ্রসংগীতের ওপর স্নাতকোত্তর সম্পন্ন করে দেশে ফিরে রবীন্দ্রসংগীতের শিক্ষক হিসেবে যুক্ত হন ছায়ানট সংগীত বিদ্যায়তনে। বর্তমানে তিনি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানিডেল স্কুলে শিক্ষকতার পাশাপাশি নিয়মিত সংগীত চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন। রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে এরই মধ্যে তিনি সরকারি–বেসরকারি রেডিও, টেলিভিশন ও মঞ্চে নিয়মিত বিভিন্ন সংগীত আয়োজনের সঙ্গে যুক্ত।

    এ ছাড়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে শ্রোতাদের কাছে নিয়মিত থাকতে নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে নিয়মিত রবীন্দ্রসংগীত নতুনরূপে চিত্রায়িত করে প্রকাশ করেন। এই শিল্পী নিয়মিত থাকতে চান তাঁর ভক্ত–শ্রোতাদের কাছে। তাই শারদ উৎসবকে সামনে রেখে এবারও রবীন্দ্রসংগীতের নতুন একটি আয়োজন নিয়ে হাজির হয়েছেন নিজের ইউটিউবে।

    Previous Articleপূজায় কোন নাটক আসছে, মুক্তি পেল কোন কোন গান
    Next Article যাত্রাবিরতিতে গাইবেন সুনিধি

    Related Posts

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    নায়িকাদের পাশে নিয়ে ‘প্রিন্স’ দেখলেন শাকিব

    এপ্রিল ২, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ

    অভিনেত্রী শাওন, তাঁর বাবাসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

    মে ২২, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

    সৎমায়ের মামলায় মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    এপ্রিল ২৩, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

    সাদী আমার জীবনে জাদুর মতন: পরীমনি

    ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ

    শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কৃত নিপুণ

    জানুয়ারি ২১, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী