Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»বিনোদন»টেলিভিশন»‘তাঁরা মনে করেন, আমি আশির দশকের অভিনেত্রী’

    ‘তাঁরা মনে করেন, আমি আশির দশকের অভিনেত্রী’

    অক্টোবর ৯, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    শুটিং কিংবা ঘরোয়া আড্ডা, যেখানেই যান, সহকর্মী ও পছন্দের মানুষদের কাছ থেকে অভিনেত্রী দীপা খন্দকারকে শুনতে হয়, ‘আরে, তোমার তো বয়স বাড়ে না’, ‘সেই আগের মতোই আছ’। বয়স যে আসলেই বেড়েছে, সেটা দেখাতেই ক্যারিয়ারের শুরুর সময়ের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘যারা বলে আমার বয়স বাড়ে না, এটা তাদের জন্য, ১৯৯৯-২০২৪।’

    দীপা খন্দকার সম্প্রতি প্রথম আলোকে জানান, অনেকেই মনে করেন, তিনি আশির দশকের অভিনেত্রী। সেই হিসাব করেই কেউ মনে করেন, তাঁর বয়স আরও বাড়া উচিত। দীপা বললেন, ‘আমি কিন্তু মোটেই আশির দশকের অভিনয়শিল্পী নই। এখানেই অনেকে ভুল করেন। ১৯৯৯ সালে নাটকে অভিনয় শুরু করি। তখন আমার বয়স মাত্র ২০ বছর। দেখা যেত, ওই সময় বেশির ভাগ নারী অভিনয়শিল্পী ২৪-২৫ বছর বয়সে অভিনয় শুরু করতেন। আর পুরুষেরা ৩০। কিন্তু প্রতিষ্ঠা পেতে তাঁদের অনেকটাই সময় লেগে যেত। আমার ক্ষেত্রে সেটা হয়নি।’

    ১৯৯৮ সালে বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু। পরের বছরই ধারাবাহিক ‘কাকতাড়ুয়া’ দিয়ে ছোট পর্দায় নাম লেখান। ‘শুরুতেই প্রধান চরিত্র। প্রথম নাটক দিয়েই সবার চোখে পড়ি। আমাকে খুব বেশি সংগ্রাম করতে হয়নি। সেই সময় আমার অভিনয় দেখে জাহিদ হাসান ভাই, তৌকীর ভাইয়েরা অন্য ডিরেক্টরদের কাস্টিং করতে প্রস্তাব করতেন। অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠি। এ কারণেই নব্বইয়ের দশকের শেষের দিকে যাঁরা জনপ্রিয় ছিলেন, তাঁদের সমসাময়িক বলে অনেকে তুলনা করেন।’

    নব্বইয়ের দশকের শেষে এসেই দর্শকের মন জয় করেন। সেই সময়ই আলোচিত অভিনয়শিল্পী ও নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন। ‘আমি, রুনা খান, বাঁধন কিন্তু কাছাকাছি সময়ে, এক বা দুই বছরের ব্যবধানে ক্যারিয়ার শুরু করেছি। আমাদের যখন কেউ তুলনা করবে, তখন দেখবেন খুব বেশি পার্থক্য নেই। আমার মনে হয়, সবার ভালোবাসা পেয়েই তো এত দূর এসেছি। সেখানে সিনিয়ররা আমার প্রশংসা করার জন্য বা বলার জন্যই কথাগুলো বলেন। হয়তো যাঁরা আমার চেয়ে ১০-১৫ বছর বেশি বয়সী, তাঁরা মনে করিয়ে দেন, তাঁদের কাছাকাছি চলে আসছি।’

    Previous Articleমৃত্যুর গুজব ছড়িয়েছিল, ‘ভবের হাট’ ধারাবাহিকের সেই আশান খাঁর খোঁজ মিলল
    Next Article যে যত বেয়াড়া, সে তত স্মার্ট এই শহরে! ফেসবুকে আফজাল হোসেন

    Related Posts

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    নায়িকাদের পাশে নিয়ে ‘প্রিন্স’ দেখলেন শাকিব

    এপ্রিল ২, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ

    অভিনেত্রী শাওন, তাঁর বাবাসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

    মে ২২, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

    সৎমায়ের মামলায় মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    এপ্রিল ২৩, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

    সাদী আমার জীবনে জাদুর মতন: পরীমনি

    ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ

    শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কৃত নিপুণ

    জানুয়ারি ২১, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী