Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»বিনোদন»চলচ্চিত্র»পুনর্গঠিত চলচ্চিত্র অনুদান কমিটিতে যাঁরা আছেন

    পুনর্গঠিত চলচ্চিত্র অনুদান কমিটিতে যাঁরা আছেন

    অক্টোবর ৯, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি পুনর্গঠন করেছে সরকার। আজ সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ ছাড়া আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের চিত্রনাট্য বাছাই কমিটিও পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে সভাপতি করে মোট ১০ সদস্যকে নিয়ে গঠন করা হয়েছে চলচ্চিত্র অনুদান কমিটি।

    ১০ সদস্যের এই কমিটিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। আরও রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব; বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক; ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক তিতাস জিয়া; নির্মাতা আকরাম খান, নার্গিস আখতার; রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল; নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ। সদস্যসচিব হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)।

    প্রজ্ঞাপনে জানানো হয়, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান বাছাই কমিটির সুপারিশ ও পর্যালোচনাপূর্বক সরকারি অনুদান প্রদান নীতিমালা–২০২০–এর (সংশোধিত) আলোকে এই কমিটি ২০২৪-২৫ অর্থবছরে অনুদান প্রদান বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

    পুনর্গঠিত সাত সদস্যের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের চিত্রনাট্য বাছাই কমিটিতে পদাধিকারবলে সভাপতি হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) এবং সদস্যসচিব হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-২)। কমিটির সদস্য হিসেবে আছেন চলচ্চিত্র নির্মাতা ও সমালোচক রাশিদুল ইসলাম (পার্থিব রাশেদ); লেখক, সাংবাদিক, চলচ্চিত্র সমালোচক মুহাম্মাদ আসাদুল্লাহ এবং চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক উম্মে সালমা উষা। পদাধিকার অনুযায়ী সদস্য হিসেবে আছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (চলচ্চিত্র)।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই কমিটি ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান প্রদানের জন্য সরকার কর্তৃক প্রণীত ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা-২০২০’-এর (সংশোধিত) ভিত্তিতে কমিটি প্রাপ্ত প্রস্তাবসমূহ বাছাই করবে।

    বিগত বছরের অনুদানপ্রাপ্ত যেসব চলচ্চিত্রের নির্মাণকাজ শেষ হয়নি, সেসব চলচ্চিত্র পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রদান করবে।

    Previous Articleগঠিত হলো চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি
    Next Article টরন্টোর পর বুসানে মেহজাবীন

    Related Posts

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    নায়িকাদের পাশে নিয়ে ‘প্রিন্স’ দেখলেন শাকিব

    এপ্রিল ২, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ

    অভিনেত্রী শাওন, তাঁর বাবাসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

    মে ২২, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

    সৎমায়ের মামলায় মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    এপ্রিল ২৩, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

    সাদী আমার জীবনে জাদুর মতন: পরীমনি

    ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ

    শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কৃত নিপুণ

    জানুয়ারি ২১, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী