Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»বিনোদন»চলচ্চিত্র»১৩ মাস পর ‘তুমি যেখানে আমি সেখানে’

    ১৩ মাস পর ‘তুমি যেখানে আমি সেখানে’

    অক্টোবর ৯, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    ‘নাগ পূর্ণিমা’ ছবিতে ব্যবহৃত গান ‘তুমি যেখানে আমি সেখানে’ কালজয়ী হয়ে গেছে। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘নাগ পূর্ণিমা’ ছবির সেই গানে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর। আর গানের দৃশ্যে দেখা গেছে সোহেল রানা ও ববিতাকে। তিন যুগ পর সেই গানের শিরোনামে ছবির কাজ শুরু করেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। গত বছরের মাঝামাঝি সময়ে সর্বশেষ ছবিটির শুটিংয়ের পর স্থগিত হয়ে যায়। সুখবর হচ্ছে, আবার শুরু হচ্ছে এই ছবির শুটিং। পূজার ছুটি শেষে এই ছবির শুটিং পুনরায় শুরু হবে, আজ মঙ্গলবার দুপুরে এমনটাই জানালেন পরিচালক দেবাশীষ বিশ্বাস।

    ১৩ মাস আগে সর্বশেষ ‘তুমি যেখানে আমি সেখানে’ ছবির শুটিং করেন বুবলী ও রোশান। এরপর স্থগিত হয়ে যায় শুটিং। আবার শুরু হচ্ছে ছবির শুটিং। ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস বললেন, ‘তিনটি গান আর কয়েকটি দৃশ্যের কাজ বাকি আছে। দৃশ্যগুলোর শুটিং ঢাকায় করা হলেও গানগুলো নেপালে করার পরিকল্পনা। ২০২৫ সালের উৎসবমুখর দিনে ছবিটি মুক্তি দিতে চাই। কারণ, এটি উৎসবকেন্দ্রিক ছবি। আবার উৎসব মানেই যে শুধু ঈদ, তা কিন্তু নয়। অন্য যেকোনো উৎসবে ছবিটি মুক্তির পরিকল্পনা আমাদের রয়েছে।’

    ছবিটি প্রসঙ্গে দেবাশীষ জানান, বরাবরের মতো এবারও রোমান্টিক-কমেডি ধাঁচের গল্পে সিনেমা নির্মাণ করছেন। এতে দুই প্রতারকের ভূমিকায় অভিনয় করবেন রোশান-বুবলী। যারা ধনীদের ধোঁকা দিয়ে টাকা হাতিয়ে নেয়। এরপর তা গরিবদের মধ্যে বিলিয়ে দেয়।

    রোশান–বুবলী ছাড়াও ছবিটির গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে থাকছেন মিশা সওদাগর। এ ছাড়া আফজাল শরীফ, কাবিলা, হারুন কিসিঞ্জারসহ দেশের বেশ কয়েকজন কৌতুক অভিনেতাকে দেখা যাবে এখানে; অর্থাৎ হাস্যরসের সব রকম ব্যবস্থাই রাখা হচ্ছে। দেবাশীষ বিশ্বাস বলেন, ‘কমেডি ছবি বানানো কঠিন। কিন্তু এই কাজই আমার ভালো লাগে। আর দর্শকও আমার এ ধরনের সিনেমাগুলো ভালোবেসে গ্রহণ করেছেন। প্রস্তুতির জায়গায় আমরা ঘাটতি রাখছি না। গল্প-চিত্রনাট্যে সময় দিচ্ছি। আশা করছি দারুণ কিছুই হবে।’

    রোশান ও বুবলী প্রথমবার জুটি হন ‘চোখ’ সিনেমায়, যেটি মুক্তি পায় ২০২১ সালের অক্টোবরে। এরপর তাঁরা ‘বিট্রে’, ‘রিভেঞ্জ’, ‘মায়া: দ্য লাভ’, ‘পুলসিরাত’ ও ‘প্রেম পুরাণ’ ছবিতে অভিনয় করেছেন।

    Previous Articleপূজা–আদরের ‘নাকফুল’ কবে আসছে
    Next Article মুক্তির অনুমতি পেল ‘দরদ’

    Related Posts

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    নায়িকাদের পাশে নিয়ে ‘প্রিন্স’ দেখলেন শাকিব

    এপ্রিল ২, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ

    অভিনেত্রী শাওন, তাঁর বাবাসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

    মে ২২, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

    সৎমায়ের মামলায় মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    এপ্রিল ২৩, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

    সাদী আমার জীবনে জাদুর মতন: পরীমনি

    ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ

    শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কৃত নিপুণ

    জানুয়ারি ২১, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী