Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»খেলা»আমি ওপরের দিকের বিশ্বসেরা ব্যাটসম্যান হতে চাই : মেহেদী হাসান মিরাজ

    আমি ওপরের দিকের বিশ্বসেরা ব্যাটসম্যান হতে চাই : মেহেদী হাসান মিরাজ

    অক্টোবর ৮, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    কিছুক্ষণ পরই ইসলামাবাদ থেকে দেশের বিমান ধরার কথা মেহেদী হাসান মিরাজের। চেক ইন, ইমিগ্রেশন শেষে লাউঞ্জে বিমানের অপেক্ষায় ছিলেন মিরাজ ও দলের অন্য সদস্যরা। আগের দিন রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ার কারিগর কাল বিমানবন্দরে বসেই মুঠোফোনে শোনালেন পাকিস্তান সফরে তাঁর নায়কোচিত পারফরম্যান্সের গল্প। আসন্ন ভারত সফর নিয়েও শুনিয়েছেন তাঁর ভাবনার কথা।

    পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়, সেখানে ম্যাচ অব দ্য সিরিজের পুরস্কার জিতলেন আপনি। অনুভূতিটা কেমন?
    মেহেদী হাসান মিরাজ: আমাদের টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন মনে হয় এটাই। পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট জেতা, তাদের মাটিতে, এটা বিরাট ব্যাপার। সেখানে আমি পারফর্ম করেছি, ম্যান অব দ্য সিরিজ হয়েছি, দলের অন্যরাও সিরিজের বিভিন্ন সময় উল্লেখযোগ্য অবদান রেখেছে, সব মিলিয়ে অসাধারণ এক অনুভূতি। দলের সবাই খুব করে চেয়েছে ভালো করতে। জয়-পরাজয় পরের ব্যাপার। সবার মন থেকে ভালো করতে চাওয়ার বিষয়টা একজন আরেকজনকে খুব করে অনুপ্রাণিত করেছে।

    সিরিজজুড়ে বারবার আপনারা সিলেট-চট্টগ্রামের বিশেষ ক্যাম্পের কথা বলছিলেন। সেটার প্রভাব কতটা ছিল এই সিরিজ জয়ে?
    মিরাজ: আমরা সবাই ওই সময়টায় অনেক কষ্ট করেছি। ক্যাম্প হয়েছে ঢাকার বাইরে। সবাই পরিবার ছেড়ে অনুশীলন করেছে। শুধু আমরা নয়, স্থানীয় কোচিং স্টাফের সবাই, প্রত্যেকেই অনেক স্যাক্রিফাইস করেছে। যারা সুযোগ-সুবিধার দেখাশোনা করেছেন, তাঁরাও। প্রত্যেকের কথা বলছি; কারণ, আমি বিশ্বাস করি, আমাদের এ অর্জনে তাঁদের সবার অবদান আছে। এটি আমার দেখা অন্যতম সেরা ক্যাম্প ছিল। আমরা সেটার ফলই পেলাম।

    পাকিস্তানে আগে যাওয়াটা কতটা সাহায্য করেছে? শুনেছি, গরমের সঙ্গে মানিয়ে নিতে এই আগে যাওয়াটা খুব কাজে দিয়েছে…
    মিরাজ: আমাদের ১৭ তারিখ আসার কথা ছিল। সেটি হলে চার দিনে এত ভালো প্রস্তুতি নেওয়া হতো না। গরমের জন্য মানিয়ে নিতেই আমাদের তিন দিন লেগেছে। পরের চার দিন আমরা ভালোমতো অনুশীলন করতে পেরেছি। মুশফিক ভাই, সৌরভ ভাইদের (মুমিনুল) আরও সুবিধা হয়েছে। ‘এ’ দলের হয়ে ওনারা আরও আগে এসেছেন। দেশের বাইরে ভালো করতে গেলে এমন প্রস্তুতিই থাকা উচিত। জেতা-হারার বিষয়টা পরে, কিন্তু এমন হলে ভালো করার সম্ভাবনা বেশি থাকে। জানি, আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান সূচির চাপে সব সময় এভাবে প্রস্তুত হওয়া সম্ভব নয়। তবে চেষ্টা থাকলে সামনেও ভালো করার সম্ভাবনা বাড়বে।

    ব্যক্তিগত পারফরম্যান্সে আসি। সিরিজজুড়েই আপনার সেরা পারফরম্যান্সগুলো এসেছে দলের বিপদে। ২৬ রানে ৬ উইকেট থেকে লিটন দাসের সঙ্গে, প্রথম টেস্টে মুশফিকুর রহিমের সঙ্গে জুটি। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে রাওয়ালপিন্ডির মতো ব্যাটিং-স্বর্গে ৫ উইকেট নেওয়া…দারুণ সব কীর্তি।
    মিরাজ: দেখুন, ২৬ রানে ৬ উইকেট যাওয়ার পর আমিই কিন্তু সর্বশেষ স্বীকৃত ব্যাটসম্যান ছিলাম। বল তখনো নতুন। আমি চেষ্টা করলে ভালো ব্যাটিং করতে পারি, এই বিশ্বাসটা সবার ছিল। আমারও ছিল। আর আমি যে জায়গায় নামি, সে জায়গাটাই এমন, এখানে যদি আমি ভালো খেলি, তাহলে ম্যাচ জেতার সুযোগটা বেড়ে যায়। এটা আমার মাথায় সব সময় কাজ করে।

    Previous Articleএই সেঞ্চুরিটা আমার জীবনের সেরা : মুমিনুল হক
    Next Article মোস্তফা সরয়ার ফারুকীর মতে, চলচ্চিত্রের সংস্কারে যা করা দরকার

    Related Posts

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    সিরিজ জয়ের ম্যাচেও পেসারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ

    আগে ক্রিকেটে ফেরা, পরে রাজনীতি করতে চান সাকিব

    এপ্রিল ৭, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ণ

    ফাইনালে যেতে হলে ১৩৬ রান করতে হবে বাংলাদেশকে

    সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী