Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»খেলা»ইউএস ওপেন মাতাচ্ছেন দুই বিলিয়নিয়ারের মেয়ে

    ইউএস ওপেন মাতাচ্ছেন দুই বিলিয়নিয়ারের মেয়ে

    অক্টোবর ৮, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    দ্বিতীয়বারের ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন জেসিকা পেগুলা। এর আগে সবগুলো গ্র্যান্ড স্লাম মিলিয়ে ৬ বার শেষ আটের টিকিট কেটেছিলেন ৩০ বছর বয়সী এই মার্কিন তারকা। কিন্তু কোনোবারই সেমিফাইনালে খেলা হয়নি তাঁর। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার পথে শেষ ষোলোতে পেগুলা হারিয়েছেন ২০ বছর বয়সী দিয়ানা শ্নাইদারকে।

    ষষ্ঠ বাছাই পেগুলা জিতেছেন সরাসরি ৬-৪, ৬-২ গেমে। প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাল ভোরে পেগুলা মুখোমুখি হবেন শীর্ষ বাছাই ইগা সিওনতেকের। প্রতিপক্ষ সিওনতেক বলেই এবারও পেগুলার জন্য চ্যালেঞ্জটা বেশ কঠিন। কিন্তু সেই ম্যাচের আগে টেনিস খেলোয়াড়ের পরিচয়টা যেন হারাতে বসেছেন পেগুলা, তাঁকে যে এখন বেশি কথা বলতে হচ্ছে ধনকুবের বাবার সন্তান হিসেবেই! যা নিয়ে বেশ বিরক্ত ও ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের ৩০ বছর বয়সী এই টেনিস তারকা।

    পেগুলার বাবা মার্কিন ধনকুবের টেরি পেগুলা এনএফএলের দল বাফেলো বিলস এবং এনএইচএলের দল বাফেলো স্যাবরসের মালিক। বিখ্যাত ব্যবসায় সাময়িকী ফোর্বসের হিসাবে এই তেল ব্যবসায়ীর সম্পদের পরিমাণ ৭৭০ কোটি মার্কিন ডলার (প্রায় ৯২ হাজার কোটি টাকা)। তবে নিজের দৈনন্দিন জীবনে বাবার এই বিপুল সম্পদের প্রভাব সামান্য বলেই মন্তব্য করেছেন পেগুলা।

    তিনি বলেছেন, ‘মানুষ মনে করে আমার ব্যক্তিগত খানসামা আছে এবং চারপাশে ভৃত্যরা ঘোরাফেরা করে। তারা মনে করে আমার বিলাসবহুল গাড়ি আছে এবং আমি ব্যক্তিগত বিমানে সব জায়গায় ভ্রমণ করি। আমি অবশ্যই অমন নই।’

    পেগুলার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শুরুটা হয় গত সপ্তাহে, তাঁর নিউইয়র্ক সাবওয়ে ট্রেনে চড়ার ভিডিও ভাইরাল হওয়ার পর। তবে বাবার পরিচয়ের বাইরেও অবশ্য পেগুলার পরিচয় একেবারে এড়িয়ে যাওয়ার মতো নয়। ৬টি শিরোপা জেতা পেগুলা টেনিস কোর্ট থেকেই আয় করেছেন দেড় কোটি ডলার (প্রায় ১৭৯ কোটি টাকা)। সব মিলিয়ে বারবার বাবার নামের সঙ্গে নিজের নাম জড়ানোয় বিরক্ত এই টেনিস তারকা, ‘এটা খানিকটা বিরক্তিকর। তবে সত্যি কথা বলতে এটা হাস্যকরও। কারণ, যাঁরা এমন (বিলাসবহুল) জীবনযাপন করেন, তাঁদের আমি চিনিও না। এটা আপত্তিকর।’

    পেগুলার মতো একই কারণে, অর্থাৎ বাবার সম্পত্তির কারণে আলোচনায় আছেন আরেক মার্কিন টেনিস তারকা এমা নাভারো। বর্তমান চ্যাম্পিয়ন কোকো গফকে শেষ ষোলো থেকে বিদায় করা নাভারো কাল কোয়ার্টার ফাইনালে পলা বাদোসাকে হারিয়ে উঠে গেছেন সেমিফাইনালেই। সেই নাভারোও বিলিয়নিয়ার বা শতকোটিপতি বাবার মেয়ে। পেগুলার মতো তিনিও আলোচনায় এসেছেন উত্তরাধিকার সূত্রে পাওয়া বাবার সম্পত্তি নিয়ে।

    Previous Articleযুক্তরাস্ট্রের ১৫ বছরের অপেক্ষা ঘোচালেন ফ্রিটজ
    Next Article খারাপ আচরণ করব না, কাউকে ছাড়ও দেব না : তানজিম হাসান

    Related Posts

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    সিরিজ জয়ের ম্যাচেও পেসারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ

    আগে ক্রিকেটে ফেরা, পরে রাজনীতি করতে চান সাকিব

    এপ্রিল ৭, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ণ

    ফাইনালে যেতে হলে ১৩৬ রান করতে হবে বাংলাদেশকে

    সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী