Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»খেলা»ইউএস ওপেন জিতে ইতিহাস সিনারের

    ইউএস ওপেন জিতে ইতিহাস সিনারের

    অক্টোবর ৮, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    দেড় দশক পর ইউএস ওপেনের ফাইনালে উঠলেন যুক্তরাষ্ট্রের কেউ—টেলর ফ্রিটজের এমন সাফল্য নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল উত্তর আমেরিকার দেশটি। তবে ফাইনালে ওঠা পর্যন্তই। ফাইনালে ফ্রিটজকে ৬-৩ ৬-৪ ও ৭-৫ গেমে হারিয়ে ইউএস ওপেন জিতেছেন ইতালির ইয়ানিক সিনার।

    ২৩ বছর বয়সী সিনারই প্রথম ইতালিয়ান, যিনি ইউএস ওপেন পুরুষ এককে শিরোপা জিতলেন। এ বছর এটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতে শুরু হয়েছিল সিনারের। ১৯৭৭ সালে আর্জেন্টাইন টেনিস তারকা গিলের্মো ভিলাসের পর প্রথম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে নিজের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জিতলেন এই ইতালিয়ান।

    ইতিহাস গড়া ইউএস ওপেন জয়ের পর আবেগাপ্লুত সিনার সাফল্য উৎসর্গ করেছেন তাঁর অসুস্থ আত্মীয়কে, ‘আমার আন্টির শরীর ভালো নেই। আমি জানি না, তিনি কত দিন বাঁচবেন। আমার জীবনে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার যদি একটিই চাওয়া থাকে, সেটি হচ্ছে তাঁর সুস্থ হয়ে ওঠা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি সম্ভব নয়।’

    সিনারের সাফল্য-মেশানো আবেগাপ্লুত হওয়ার দিনটি ফ্রিটজের জন্য ছিল বিপরীত। ২৬ বছর বয়সী এই তরুণের সামনে ছিল ২১ বছর পর প্রথম আমেরিকান হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ। তাঁর খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ২০০৩ সালে ট্রফি জেতা অ্যান্ডি রডিকও।

    কিন্তু যুক্তরাষ্ট্রকে আরেকটি ট্রফি এনে দিতে না পারায় ব্যথিত ১২তম বাছাই হিসেবে নামা ফ্রিটজ, ‘আমি জানি, আমাদের দেশের মানুষ অনেক দিন ধরে একজন চ্যাম্পিয়নের অপেক্ষা করছে। আমি দুঃখিত যে এ বেলায় আমি সেটা পারলাম না।’

    সিনার বছরের শুরুতে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত গল্প লিখে। সেবার ফাইনালে দানিল মেদমেদেভের কাছে প্রথম দুই সেটে হেরে যাওয়ার পর জিতেছিলেন পরের তিন সেটে। এবার ইউএস ওপেনের ফাইনালে সে অর্থে তেমন কোনো পরীক্ষাতেই পড়তে হয়নি টেনিসের নম্বর ওয়ানকে। জিতেছেন সরাসরি তিন সেটেই।

    Previous Articleবিলিয়নিয়ারের মেয়েকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি সাবালেঙ্কা
    Next Article যুক্তরাস্ট্রের ১৫ বছরের অপেক্ষা ঘোচালেন ফ্রিটজ

    Related Posts

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    সিরিজ জয়ের ম্যাচেও পেসারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ

    আগে ক্রিকেটে ফেরা, পরে রাজনীতি করতে চান সাকিব

    এপ্রিল ৭, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ণ

    ফাইনালে যেতে হলে ১৩৬ রান করতে হবে বাংলাদেশকে

    সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী